ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সম্পর্ক মানুষে মানুষে গড়ে উঠেছে

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে হৃদয়ের বন্ধন, যুগ-যুগের। এ সম্পর্কের এখন স্বর্ণযুগ চলছে। দুদেশের সম্পর্ক শুধু দুটি দেশের মধ্যে সীমাবন্ধ নয়, মানুষে মানুষে এ সম্পর্ক গড়ে উঠেছে। ভারত-বাংলাদেশের মধ্যে যে চুক্তি বা সিদ্ধান্ত হয়েছে তাতে দু’দেশ সমানভাবে লাভবান।

সোমবার বিকালে হোটেলে সোনারগাঁওয়ে ইন্সটিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্নেন্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা সংকটে সহযোগিতা করতে দ্বিতীয় ধাপে রিলিফ দিতে যাচ্ছে ভারত। বাংলাদেশের পাশে ভারত সব সময় থাকবে, অতীতেও থেকেছে। উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনে উত্তরণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে দক্ষিণ এশিয়ার উন্নয়নে বাংলাদেশকে ভারত অন্যতম ইঞ্জিন মনে করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে চমৎকার বন্ধুর সম্পর্ক রয়েছে। দুদেশের মানুষের মধ্যে ভালোবাসা, ভালোবাসার বিনিময় রয়েছে। একে অপরের আত্মীয়।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক অবিচ্ছেদ্য ঐতিহাসিক সহযোগিতায় গড়ে উঠেছে। দু’দেশের প্রায় সব বিষয় সমাধান হয়ে গেছে। এখন শুধু এগিয়ে চলা। আমাদের সম্পর্ক দক্ষিণ এশিয়ায় কীভাবে আরও বিস্তার করা যায় তা নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তা অনেক গভীর। আমাদের পররাষ্ট্র সচিব হিসেবে কেশব গোখলের বাংলাদেশে প্রথম সফর এটি। এই সফর এমন সময় ঘটছে যখন গত কয়েক বছরে যে সম্পর্ক গড়ে উঠেছে তা ঝালাই করার সঙ্গে সঙ্গে আগামীর চলার পথের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এ সফর উন্নয়নের সফর, ভালোবাসার। বন্ধনের।

ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে রোববার বিকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন। মঙ্গলবার সকালে তিনি ঢাকা ছাড়বেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর

বাংলাদেশ-ভারতের সম্পর্ক মানুষে মানুষে গড়ে উঠেছে

আপডেট সময় ০৭:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮