ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

পাকিস্তান কূটনীতিকের বিরুদ্ধে ভারতের গ্রেফতারি পরোয়ানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলঙ্কায় পাকিস্তান দূতাবাসে দায়িত্বপালনকারী এক কূটনীতিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারত। ২০০৯-২০১৬ সালের মধ্যে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলায় তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। খবর জি নিউজের।

পাকিস্তানের ওই কূটনীতিকের নাম আমির জুবেইর সিদ্দিকি। এনআইএ’র ওয়েবসাইটে সিদ্দিকির নাম ও ছবি দিয়ে ‘ওয়ান্টেড’-এর তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে আমির জুবেইর সিদ্দিকির বিরুদ্ধে ইন্টারপোলকে রেড নোটিশ জারি করার অনুরোধ জানিয়েছে ভারতের এই তদন্তকারী সংস্থা।

খবরে বলা হয়েছে, ২০১৪ সালে দক্ষিণ ভারতের মার্কিন ও ইজরায়েলি দূতাবাসে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী। সেই মামলার তদন্তে নামে এনআইএ।

তদন্তে হামলার মূল চক্রান্তকারী হিসেবে নাম উঠে আসে শ্রীলঙ্কায় পাকিস্তান দূতাবাসে ভিসা কাউন্সিলর পদে থাকা সিদ্দিকির। তার সঙ্গে এই ঘটনায় নাম জড়িয়েছে আরও দুই কর্মকর্তার। এই ঘটনার পরই পাকিস্তানে গাঢাকা দিয়েছেন সিদ্দিকিসহ বাকি অভিযুক্তরা। এই তথ্য হাতে আসার পরই সিদ্দিকির বিরুদ্ধে চার্জশিট তৈরি করে এনআইএ।

এনআইএ’র দাবি, ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে দক্ষিণ ভারতের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করে সিদ্দিকি। শুধু তাই নয়, ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বহু গোপন তথ্যও জোগাড় করার চেষ্টায় ছিল সিদ্দিকি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পাকিস্তান কূটনীতিকের বিরুদ্ধে ভারতের গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০৬:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮