ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ ‘নকলের’ সুযোগ না পেয়ে পরীক্ষা কেন্দ্রে হামলা, ভাঙচুর বন্যা পরিস্থিতিতে সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে যুবক নিহত দেশের একটা বালুর ওপরও কাউকে কর্তৃত্ব করতে দেব না: শফিকুর রহমান ‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী সাবেক ডিসি সারওয়ারকে ফিরিয়ে আনার দাবিতে শাহজালাল মাজারের দানবাক্সে চিঠি অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক

দুর্দান্ত সাকিব, সামিতে জয় পেল জামাইকা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)নিজেদের দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠলেন সাকিব আল হাসান । আর তার জ্বলে উঠার দিনে পুড়ে ছারখার ট্রাইডেন্টস । আগের ম্যাচে কিছু করতে না পারলেও এই ম্যাচে ঠিকই ব্যাট এবং বোলিংয়ে জেগে উঠেন দেশ সেরা এই অলরাউন্ডার।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয় জ্যামাইকা ও ট্রাইডেন্টস। ওই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৫৪ রান করে সাকিব-সাঙ্গাকারা-সিমন্সদের জ্যামাইকা। জবাবে ব্যাট করতে নেমে ১৪২ রান তুলতেই অলআউট হয়ে যায় ট্রাইডেন্টস। ফলে ১২ রানে জয় পায় সাকিবের জ্যামাইকা।

জ্যামাইকার হয়ে ব্যাট করতে নেমে দলের ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটা সাকিবের কাছ থেকেই আসে। শেষপর্যন্ত ৪৪ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশি এ অলরাউন্ডার। ৩২ বল মোকাবেলায় ৫ চার ১ ছক্কায় এ ইনিংস সাজান সাকিব। জ্যামাইকার হয়ে ব্যক্তিগত ৬০ রানের সর্বোচ্চ ইনিংসটা খেলেন ম্যাককার্থি । ম্যাচ সেরাও হয়েছেন তিনি । তার সঙ্গে পঞ্চম উইকেটে সর্বোচ্চ ৮৪ জুটি গড়েন সাকিব।

জয়ের জন্য ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ছন্দহীন ছিল ট্রাইডেন্টস। দলীয় ৫১ রানে ৪ উইকেট হারানোর পর ১০২রানে পৌঁছতেই মোট ৬ উইকেট হারিয়ে বসে দলটি। কাইরন পোলার্ড ৬২ রানের ইনিংস খেললেও জয়ের বন্দরে নোঙর করতে পারেনি দলটি। ১৪২ রানে অলআউট হয়ে যায় ট্রাইডেন্টস।

ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়েছেন সাকিব। বল হাতে ওয়াইন পার্নেলের উইকেটটি পেয়েছেন তিনি। তার সঙ্গে একটি করে উইকেট পাওয়া অন্য বোলাররা হলেন সান্তকি, কেসরিক উইলিয়ামস এবং ইমাদ ওয়াসিম। তবে মোহাম্মদ সামি একাই ৪ উইকেট নিয়ে ট্রাইডেন্টসের ব্যাটিংয়ে বড় বিপর্যয় আনেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্দান্ত সাকিব, সামিতে জয় পেল জামাইকা

আপডেট সময় ০৭:৫৯:১০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭