ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকটি শুরু হয়েছে।

বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এবং ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে।

রোববার বিকালে তিন দিনের সফরে ঢাকায় আসেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। পররাষ্ট্র সচিব হিসেবে বাংলাদেশে তার এটি প্রথম সফর।

এ সফরে দুই দেশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হবে। দুই দেশের সম্পর্ককে কীভাবে আরও জোরদার করা যায় এবং তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থানের ওপর আলোচনা হবে।

বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ে একটি সমাঝোতা স্মারকে স্বাক্ষর হবে। এর পর বেলা ১২টায় যৌথ বিবৃতি দেবেন দুই পররাষ্ট্র সচিব।

বেলা ২টায় রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অব পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্সের (আইপিএজি) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন বিজয় গোখলে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিজয় গোখলে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক চলছে

আপডেট সময় ১১:২৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮