ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মারধরের পর পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ, স্ত্রী-শ্যালকদের বিরুদ্ধে মামলা

আলোচনার মাধ্যমে কোটা সমস্যার সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

আলোচনার মাধ্যমে কোটা সমস্যা সমাধানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে শাহবাগে উপস্থিত হয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সংবাদমাধ্যমকে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসারও আশ্বাস দেন।

তিনি আরো বলেন, একজন নিহত হওয়ার যে ‘গুজব’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছ তা একটি নিছক গুজব, অপপ্রচার, অপশক্তির অপতৎপরতা মাত্র।

নিহতের এ গুজব থেকেই প্রমাণ হয় কিছু দুষ্টচক্র নানারকম গুজব রটিয়ে বেড়াচ্ছে। সোমবার বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের ৫ দফা নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে বলে জানান জাহাঙ্গীর কবির নানক।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর রোববার রাত ৮টা থেকে দিবগত রাত ১টার পর পর্যন্ত কয়েকদফায় পুলিশের লাঠিচার্জ ও গুলি হয়। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে এসে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলোচনার মাধ্যমে কোটা সমস্যার সমাধানের নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০২:২২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮