ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে আগুন লেগে একজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন ৪ দমকলকর্মী। ভবনটির ৫০তম তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যাঞ্জেলিকা কনরয় সিএনএনকে জানিয়েছেন, নিহত ব্যক্তি বিল্ডিংয়ের ৫০তম তলায় ছিলেন অগ্নিকাণ্ডের পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট এক টুইট বার্তায় জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাতের দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র জানিয়েছেন, আহত চার দমকলকর্মী আশঙ্কামুক্ত। ফায়ার কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, আগুন লাগার সময় ট্রাম্প পরিবারের কেউ টাওয়ারে ছিলেন না।

এই বিল্ডিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসা ও অফিস রয়েছে। তবে বর্তমানে তিনি এখানে থাকেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ট্রাম্প টাওয়ারে আগুন, নিহত ১

আপডেট সময় ১১:০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮