ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুষ নেয়ার শাস্তি স্কুল ও রাস্তা নির্মাণ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ঘুষ দিয়ে কাজ বাগাতে গিয়ে ধরা পড়েছিলেন মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার নয় ব্যবসায়ী। শাস্তিস্বরূপ অর্থদণ্ডের পাশাপাশি তাদের স্কুল ও রাস্তা নির্মাণ করার আদেশ দিয়েছেন দেশটির আদালত।

জাতিসংঘভিত্তিক দুর্নীতি দমন কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘভিত্তিক গুয়েতেমালায় অপরাধ থেকে অব্যাহতির বিরুদ্ধে আন্তর্জাতিক কমিশন (সিআইসিআইজি) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, নয় ব্যবসায়ী ঘুষ দেয়ার কথা স্বীকার করেছে।

গুয়েতেমালার একটি ট্রাইব্যুনাল তাদের প্রত্যেককে ৬৭ হাজার ৫০০ ডলার করে জরিমানা করেছে। পাশাপাশি তাদের একসঙ্গে কমপক্ষে ছয়টি রাস্তা পুনর্নির্মাণ ও দারিদ্র্যপীড়িত গ্রামে একটি স্কুল তৈরি করে দিতে হবে।

রায়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীদের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘুষ নেয়ার শাস্তি স্কুল ও রাস্তা নির্মাণ

আপডেট সময় ০৬:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮