ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আল্লাহ সৎ স্বপ্ন পূরণ করেন, আমারও একটি স্বপ্ন আছে: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকারের অনেক সঠিক পদক্ষেপের কারণেই আজ দেশের উন্নয়ন হয়েছে। দেশের মানুষ, গ্রামের মানুষ বলে তারা ভালো আছেন।

তিনি বলেন, একসময় এমন দেশ ছিল না। রাস্তা ছিল না, ব্রিজ, পুল ছিল না, ঘরে ঘরে আলো ছিল না। মানুষ অভাব ও দারিদ্র্যের মধ্যে বসবাস করতেন। সেই বাংলাদেশ এখন আর নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলেছেন। মানুষের অবস্থার পরিবর্তন এসেছে।

মন্ত্রী বলেন, সৎ স্বপ্ন আল্লাহ পূরণ করেন। আমারও একটি স্বপ্ন আছে। আর তা হলো ভোলা-বরিশালের মধ্যে ব্রিজ নির্মাণ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ব্রিজ নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

ভোলার উন্নয়নের প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, এখানে প্রচুর গ্যাসের মজুত রয়েছে। গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে। ভোলাতেই তৈরি পোশাক কারখানা হবে।

শনিবার বিকালে ভোলার বাংলা স্কুল মাঠে অনুষ্ঠিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি বলেন, সমাবেশে নারীদের উপস্থিতিই প্রমাণ করে এরা এ সরকারের উন্নয়নে বিশ্বাসী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এক হাত দিয়ে পূণার্ঙ্গ উন্নতি হয় না। প্রয়োজন দুই হাত। একটি পুরুষের। অপরটি নারীর। তাই দেশের উন্নয়নে দুই হাত প্রয়োজন। মা জাতির জন্য কাজ করছে সরকার।

তিনি বলেন, সরকারের উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে ভোট দেয়ার জন্য স্বামী বা বাবার কথা শুনে নয়, নিজেরাই জেনে বুঝে নারীরা নৌকা মার্কায় ভোট দেবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট মমতাজ বেগম, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

আল্লাহ সৎ স্বপ্ন পূরণ করেন, আমারও একটি স্বপ্ন আছে: তোফায়েল

আপডেট সময় ০৯:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮