ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জেল কোড মেনে খালেদা জিয়ার চিকিৎসা করা হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করা হবে।

তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী জেল কোড মেনে খালেদা জিয়ার চিকিৎসাসেবা দেওয়া হবে। অসুস্থতার ধরন দেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সরকারের কোনো হাত নেই।

শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকার নিজ বাড়িতে তার মরহুম মা ফজিলাতুন্নেসার চেহলাম অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছেন, এখানে নিঃশর্ত মুক্তি দেওয়ার সুযোগ নেই। খালেদা জিয়া জেলে বসে গৃহপরিচারিকা পেয়েছেন, ব্যক্তিগত চিকিৎসক পেয়েছেন, এটি বিরল সুযোগ।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এইচ এম খায়রুল আনম চৌধুরী, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিনসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে নির্বাচনে টেনে আনার কিছু নেই, এটা তাদের অধিকার। নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের সিদ্ধান্ত। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো শর্ত মেনে নেওয়ার সুযোগ নেই। সংবিধানে সবকিছু উল্লেখ আছে। সংবিধানই পথ দেখাবে নির্বাচন কীভাবে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

জেল কোড মেনে খালেদা জিয়ার চিকিৎসা করা হবে: কাদের

আপডেট সময় ০৫:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮