ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জঙ্গি সম্পৃক্ততায় বেরোবির শিক্ষার্থী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী সাদিয়া আফরোজ নিনাকে আটকে করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে লালমনিরহাটের হাতীবান্ধার ধূবনী গ্রাম থেকে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি) তাকে আটক করে। বৃহস্পতিবার হাতীবান্ধার থানার এসআই খন্দকার আল মাহমুদ বাদী হয়ে নিনার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/১৬(২) ধারায় একটি মামলা করেন।

নিনাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সন্ধ্যায় লালমনিরহাটের আমলি আদালত-৪ এর (হাতীবান্ধা) বিচারক আফাজ উদ্দিনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, সাকিলা আফরোজ নিনার সঙ্গে জঙ্গি তামিম গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ থাকায় তার বিরুদ্ধে মামলা করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সাদিয়ার কাছ থেকে পাওয়া তিনটি মোবাইল ফোনে মানসিক উত্তেজনা কর ও বিভিন্ন দেশের মুসলিমদের জখমের ছবি, আগ্নেয়াস্ত্র ব্যবহারের ফুটেজ ও বিভিন্ন জঙ্গি নেতাদের ছবি এবং তাদের বক্তব্যের ফুটেজ পাওয়া গেছে।

সেই সাথে তার মোবাইলে টেলিগ্রাম, অরবিট, অরফক্স নামে তিনটি অ্যাপস (ফিচার) আছে। এসব অ্যাপস ব্যবহার করে ওইসব ছবি ও ভিডিও ফুটেজের মাধ্যমে জঙ্গি সদ্যদের উদ্বুদ্ধ করে অভিযুক্ত সাদিয়া আফরোজ নীনা দেশের অভ্যান্তরে নাশকতা চালানোর পরিকল্পনা করে আসছে বলে অভিযোগ পুলিশের।

পুলিশের দায়ের করা মামলায় বলা হয়, ২০১৫ সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিজ নামে মোট তিনটি আইডি খোলে নীনা। এসব ফেসবুক আইডির মাধ্যমে ১০/১২ জন জঙ্গি সদস্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দেশের অভ্যান্তরে নাশকতা চালানোর পরিকল্পনা করে নীনা।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাউনটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান শাহিনুর রহমান দৈনিক আকাশকে বলেন, সাদিয়া আক্তার নিনা নামের অভিযুক্ত শিক্ষার্থী আমার বিভাগের কিন্তু এসবের সঙ্গে নিনা জড়িত কিনা তা আমি জানিনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম দৈনিক আকাশকে বলেন, শুনেছি আমাদের ক্যাম্পাসের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জঙ্গি সম্পৃক্ততায় বেরোবির শিক্ষার্থী আটক

আপডেট সময় ১১:৩৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮