ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক ম্যাচ নিষিদ্ধ হলেন রবীন্দ্র জাদেজা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার দুর্দান্ত নৈপুণ্যে কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ইনিংসসহ ৫৩ রানে হারিয়েছে ভারত। ব্যাট হাতে প্রথমে তিনি করেছিলেন অপরাজিত ৭০ রান। এরপর বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৭ (২+৫) উইকেট। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে খেলতে পারবেন না তিনি। শুধু তাই নয়, ম্যাচ ফির ৫০ ভাগ, অর্থ্যাৎ অর্ধেক জরিমানা করা হয়েছে তাকে।

২৪ মাস সময়ের মধ্যে ৬টি ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ার কারণেই মূলতঃ এক ম্যাচ নিষেধাজ্ঞার খড়গ নেমে এলো জাদেজার ওপর। আইসিসির খেলোয়াড় আচরণবিধি ২.২.৮ আর্টিকেল অনুসারেই তাকে পাল্লেকেলে টেস্টের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইসিসির এই আচরণবিধিতে বলা হয়েছে, কোনো খেলোয়াড় যদি মাঠে কারও প্রতি (তিনি হতে পারেন প্রতিপক্ষের খেলোয়াড়, আম্পায়ার, সাপোর্ট স্টাফ কিংবা অন্য যে কোনো কেউ) বল ছুঁড়ে মারে, যেটা দেখতে খুব বাজে কিংবা খুব আক্রমণাত্মক মনে হবে, তখন এই ধারা প্রয়োগ করা হবে।

শনিবার রবীন্দ্র জাদেজা শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের দিকে তেমনই একটি বল ছুড়ে মারেন। নিজের বলে তিনি নিজে ফিল্ডিং করে এমনভাবে বলটি ছুড়ে মারেন, যেটাকে খুব আক্রমণাত্মক মনে হয়েছে। আম্পায়ার সাথে সাথে তাকে এ নিয়ে সতর্ক করেন। ভাগ্যক্রমে করুনারত্নে ওই ছুড়ে মারা বলে আহত হওয়া থেকে বেঁচে যান। এই অপরাধেই জাদেজার ৩ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় এবং সঙ্গে ম্যাচ ফির ৫০ ভাগ কেটে নেয়ার সিদ্ধান্ত হয়।

গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্টে এমন অপরাধের জন্য জাদেজার প্রোফাইলে ৩ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয় এবং ৫০ ভাগ ম্যাচ ফি জরিমানা করা হয়। আইসিসির নিয়মানুযায়ী ২৪ মাস সময়ের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্টের বেশি হলেই সেটা সাসপেনশন পয়েন্টে রূপ নেবে। জাদেজার মোট দুটি সাসপেনশন পয়েন্ট যোগ হয়ে গেছে। এ কারণেই পাল্লেকেলে টেস্টে তিনি আর খেলতে পারবেন না।

শুধু তাই নয়, শাস্তি ভোগ করলেই যে ডিমেরিট পয়েন্ট কাটা যাবে তা নয়। এই ৬ ডিমেরিট পয়েন্ট থেকে যাবে এবং আগামী ২৪ মাসের মধ্যে যদি আবারও এমন অপরাধে অভিযুক্ত হন, তাহলে আবারও নিষেধাজ্ঞার খড়গ নেমে আসবে জাদেজার ওপর।

ম্যাচ শেষে রেফারি রিচি রিচার্ডসনের সামনে শুনানিতে অপরাধ স্বীকার করে নিয়েছেন জাদেজা এবং শাস্তিও মেনে নিয়েছেন বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক ম্যাচ নিষিদ্ধ হলেন রবীন্দ্র জাদেজা

আপডেট সময় ১২:১৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭