ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা থাকলেই দেশপ্রেমিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আয়োজিত ৬৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সবচেয়ে বড় গুণ হলো দেশপ্রেম। সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে নবীণ কর্মকর্তাদের কাজ করতে হবে এ কথা উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন সরকারি কর্মকর্তাদের নিজেকে রাজনীতির ঊর্ধ্বে রেখে এজেন্ডা নিরপেক্ষ ও সঠিকভাবে বাস্তবায়নে কাজ করে যাওয়ার উপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে অনেকগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নিয়েছে। পৃথিবীর আর কোন দেশে এতো সামাজিক কর্মসূচি নেই।

মন্ত্রী বলেন, দক্ষ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে জ্ঞান ও জানার পরিধি বাড়িয়ে তা কর্মক্ষেত্রে কাজে লাগাতে হবে।

বিসিএস প্রশাসন একাডেমির সচিব ও রেক্টর মো. আনোয়ারুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, একাডেমির শিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণরত অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ১২:০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭