ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

তার ঠোঁট যেনো ‘ফরাসি আফিম’, ভিডিও

আকাশ বিনোদন ডেস্ক :

তার ঠোঁট যেনো ফরাসি আফিম/ আর চোখ দুটো কোকিলের ডিম/ আমি বার বার বাঁধা পড়ে যাই/ সেই মেঘকালো চুলের খোঁপায়…। কথাগুলো বেশ আলাদা। সঙ্গে কণ্ঠ-সুর আর ভিডিও গল্পের অদ্ভুত মেলবন্ধন। গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন জাকির হোসেন বাবু। এতে মডেল হয়েছেন নুসরাত জাহান নীপা ও হোসাইন নীরব। যেখানে দেখা যায় আলাদীনের প্রদীপ ঘষে একজন প্রেমিক তার প্রেমিকাকে কেমন করে কাছে টানেন! মুগ্ধ হন তার চোখ, চুল আর ঠোঁট দেখে।

সোমবার সন্ধ্যায় ‘কোকিলের ডিম’ শিরোনামের বিশেষ এই গানের ভিডিওটি প্রকাশ করেছে সিএমভি। হিমেল হাসান বৈরাগীর কথায় গানটির কণ্ঠ ও সুর দিয়েছেন অভীক। আর শিল্পীর সঙ্গে থেকে গানটির সংগীতায়োজন করেছেন কলকাতার প্রদ্যুত চ্যাটার্জি।

ভিডিওটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী অভীক বলেন, গানটি তো প্রেমের, এতে কোনও সন্দেহ নেই। তবে নামটা একটু অন্যরকম। প্রেমিকার চোখকে গানে-কবিতায় এ পর্যন্ত হাজারটা উপমা দেওয়া হয়েছে। তবে আমরা সেই চোখজোড়াকে এবার তুলনা করতে চেয়েছি কোকিলের ডিমের সঙ্গে। কারণ, এই ডিম সচরাচর দেখা যায় না।

এ প্রসঙ্গে অভীক বলেন, ‘গানটি তো প্রেমের, এতে কোনও সন্দেহ নেই। প্রেমিকার চোখকে গানে-কবিতায় হাজারটা উপমা দেওয়া হয়েছে। তবে আমরা সেই চোখজোড়াকে তুলনা করতে চেয়েছি কোকিলের ডিমের সঙ্গে। কারণ, এই ডিম সচরাচর দেখা যায় না। তাছাড়া কোকিল নিজেও বেশ সুরেলা পাখি। ফলে এই গানটি দিয়ে আমরা প্রেমিকাদের চোখকে সেই কাঙ্ক্ষিত কোকিলের ডিমের সঙ্গেই তুলনা করার চেষ্টা করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

তার ঠোঁট যেনো ‘ফরাসি আফিম’, ভিডিও

আপডেট সময় ১১:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮