ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের বিরুদ্ধেও তথ্য চুরির অভিযোগ

আকাশ আইসিটি ডেস্ক:

ফেসবুকের পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য কেলেঙ্কারির কথা ফাঁস হওয়ার পর চলছে ‘ডিলিট ফেসবুক’ ক্যাম্পেইন। এ ঘটনার রেশ কাটতে না কাটেতই এবার তথ্য চুরির অভিযোগ ওঠেছে ফেসবুকের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে।

প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ‘লাইফহ্যাকার’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘চ্যাটওয়াচ’ নামে আর একটি অ্যাপের মাধ্যমে গোপনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কথাবার্তায় আড়ি পাতা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে উঁকি মারতে পারবেন যে কেউ। কে কতক্ষণ কার সঙ্গে কথা বলছেন, বা সাধারণত কতটা সময় হোয়াটসঅ্যাপে থাকেন, তা-ও জানা যাবে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফেসবুকের তথ্য চুরির ঘটনায় যখন ব্যবহারকারীরা অ্যাকাউন্ট ডিলিট করছেন তখনই গোপনে এ কাজ করছে ‌‌‘চ্যাটওয়াচ’। এটি প্রথম এসেছিল অ্যাপলে। কিন্তু পরে অ্যাপল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেয়। এখন অ্যান্ড্রয়েডে রয়েছে অ্যাপটি।

ব্যবহারকারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে। গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।

পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে চলে যাওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন মার্ক জাকারবার্গ। কিন্তু তারপরও সমালোচনা থামেনি। টুইটারে ফেসবুকের বিরুদ্ধে চলছে ‘ডিলিট ফেসবুক’ ক্যাম্পেইন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের বিরুদ্ধেও তথ্য চুরির অভিযোগ

আপডেট সময় ০৯:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮