ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর

আকাশ জাতীয় ডেস্ক :

ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর অভিযোগ করে বলেছেন, আমার প্রতিদ্বন্দ্বী তিনি (হাসান মামুন) নির্বাচন করতে আসেননি, নির্বাচন বানচাল করতে এসেছেন। নির্বাচনি পরিবেশ ঘোলাটে করার জন্য এসেছেন। যে কারণে নানানভাবে উসকানিমূলক কথাবার্তা বলছেন। মিথ্যা বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এবং অনলাইনে বক্তব্য দিচ্ছেন।

বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর কার্যালয়ে প্রতীক বরাদ্দ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, একজন প্রার্থী হিসেবে এ ধরনের চরিত্র হনন ও মানহানিকর বক্তব্য দেওয়া যায় না। এসব বিষয় নিয়ে যেন জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আপনারা জানেন, বিএনপি যুগপৎ আন্দোলন থেকেই তার মিত্রদের জাতীয় পর্যায়ে আশ্বস্ত করেছে, যদি বিএনপি নির্বাচনে জয়লাভ করে, যুগপৎ আন্দোলনের মিত্রদের নিয়েই সরকার গঠন করবে। এমনকি কেউ জয়লাভ না করলেও তাদের সরকারে রাখা হবে। বিএনপির এই উদ্যোগে সাড়া দিয়েই আমরা বিএনপির সঙ্গে অ্যালায়েন্স করে নির্বাচন করছি।

ভবিষ্যৎ জোট রাজনীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের ঘটনায় ভবিষ্যতে বিএনপির প্রতি মিত্রদের অনাস্থা তৈরি হতে পারে। জোট গঠনের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে।

আসনটির রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, আসনটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত ভোটার এলাকা। বিগত ৫০ বছরেও বিএনপি এখানে জয় পায়নি। ৫ আগস্টের পরও যেন কেউ রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমি সব সময় সোচ্চার ছিলাম। আশা করি দল-মত নির্বিশেষে পটুয়াখালী-৩ আসনের মানুষ ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাদের সংসদে পাঠাবে।

জেলা প্রশাসক ও প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালীতে এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুন ‘ঘোড়া’ প্রতীক পেয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর

আপডেট সময় ০৭:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬