ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

আকাশ জাতীয় ডেস্ক :

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। এই জোটে দেশের একমাত্র জীবিত বীরবিক্রম মুক্তিযোদ্ধা এবং ছাত্র প্রতিনিধিরা আছেন। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করব না। সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব।

তিনি বলেন, আগামী নির্বাচন একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আগামীর বাংলাদেশ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামী নির্বাচন আমাদের তরুণ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধিশালী সমাজ উপহার দেওয়ার একটি মাইলফলক হিসেবে কাজ করতে হবে।

বুধবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরো ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভূখণ্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সঙ্গে বশ্যতার স্বীকার করে এ দেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সেই ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। নতুন বাংলাদেশ গড়েছি।

তিনি বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতায় থাকাকালে আমি কোনো ধরনের দুর্নীতি করিনি; কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে পরে দুর্নীতিমুক্ত হিসেবে সার্টিফিকেট দেয়।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় নোয়াবাজারের খাদিজা ইন হোটেলে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহা. শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম।

বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভুঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক কমিশনার কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

আপডেট সময় ০৯:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬