ঢাকা ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তোমার কাছে এটা আশা করিনি পূর্ণিমা : ওমর সানী

আকাশ বিনোদন ডেস্ক :

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেতা মিশা সওদাগরকে সঞ্চালক চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ‘ধর্ষণ দৃশ্য’ নিয়ে প্রশ্ন করেন। এরপর একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার ওই প্রশ্ন নিয়ে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ (মঙ্গলবার) ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক ওমর সানী পূর্ণিমা ও মিশার উদ্দেশ্যে বেশকিছু কথা বলেন।

চিত্রনায়িকা পূর্ণিমাকে উদ্দেশ করে ওমর সানী বলেন, তোমার কাছে এটা আশা করিনি পূর্ণিমা, তুমি আমার কাছে একজন স্নেহভাজন মানুষ। আমি তোমাকে একজন ভালো অভিনেত্রী হিসেবে জানি। তোমাকে সঞ্চালক বলল আর তোমাকে এটা প্রশ্ন করতে হবে কেন? কী কারণে? ডেফিনিটলি এ ধরনের প্রশ্ন তোমার বিবেককে নাড়া দেওয়া উচিত ছিল। এটা হচ্ছে তোমার ব্যাপারে আমি বললাম এবং ভালো থাকবে তুমি সবসময়।

মিশার সম্পর্কে বলেন, মিশা আমার বেস্ট ফ্রেন্ড। শিল্পী সমিতির প্রেসিডেন্ট। আমার অসুস্থতার সময় সে বেশ ক’বার দেখতে এসেছে। এজন্য কৃতজ্ঞতা। মিশাকে উদ্দেশ করে ওমর সানী বলেন, তুই একজন শিক্ষিত মানুষ। তুই এতোবার মানুষের কাছে মাফ চাস, এটা আমার ভালো লাগে না, বেস্ট ফ্রেন্ড বলেই ভালো লাগে না।

তিনি বলেন, তুই বলিস, মৌসুমী আমার গুড ফ্রেন্ড; সানী আমার গুড ফ্রেন্ড। তার জন্য মৌসুমী বলেছে এইভাবে ধর্ষণ কর, এইটা কোন ধরনের উত্তর দেওয়া? আমি জানি তুই কোনো ইন্টেনশন থেকে উত্তর দেস নি, তবে উত্তর দেয়ার স্টাইলটা আরও বেটার হওয়া দরকার ছিল।

ওমর সানী বলেন, আমি পেছনের মানুষগুলোর দিকে দৃষ্টিপাত দেই। টেলিভিশন চ্যানেলগুলো আমাদের জীবনের অংশ। সঞ্চালক আমাদের নানা কিছু বলতে পারে তাই বলে আমাদের সেটা বলে দিতে হবে? আমাদের বিবেকবোধ আছে। সেটা দিয়ে বিবেচনা করতে হবে।

ফের ওমর সানী পূর্ণিমাকে উদ্দেশ করে বলেন, পূর্ণিমা তোমাকে সঞ্চালক বলল এ ধরনের প্রশ্ন করেন কিংবা মৌসুমী কিংবা মিশা কিংবা ওমর সানী কিংবা ফেরদৌস- এমনটি কি আমাদের বলতে হবে? না বলতে হবে না। পূর্ণিমা সেই সময় একজন সঞ্চালক কিংবা প্রযোজক বলল যে এভাবে প্রশ্ন করতে হবে, আর আমাদের করতে হবে সেটা? নো নট দ্যাট। সেইম ভুলটা করেছে মোশাররফ করিম। মোশাররফ করিমকে অনেক পছন্দ করি।

ওমর সানী বলেন, এমনি চলচ্চিত্রের নাক ছিটকানো অবস্থা, এর সংসার টিকে না ওর ধর্ষণ। তার মধ্যে এমন প্রশ্ন। আমি বলি আপনারা বিবেককে খাটান। বারবার আমি একটা কথা বলেছি, এটা ইউরোপ না, ল্যাটিন আমেরিকা না, অস্ট্রেলিয়া না। যেখানে ৯৫ ভাগ মুসলিম সেখানে আমাদের ব্যালান্স করে কথা বলতে হবে। এখানে আমরা হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তোমার কাছে এটা আশা করিনি পূর্ণিমা : ওমর সানী

আপডেট সময় ০৯:৪৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮