ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

আবারও অন্ধকার জগতে মাহি

আকাশ বিনোদন ডেস্ক :

‘অন্ধকার জগৎ : দ্য ডার্ক’। চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত নতুন ছবি এটি। ২৮ ফেব্রুয়ারি এ ছবির শুটিং শুরু হয়। তিনি কয়েকদিন শুটিংও করেন। পরে আবার অন্য ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এতে মাহির সঙ্গে অভিনয় করছেন ডি এ তায়েব।

ছবির নাম অন্ধকার জগৎ হলেও এতে আলোর পথের দিশারি হয়ে অভিনয় করছেন মাহি। দুই মাস বিরতির পর ১ এপ্রিল রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউসে ফের শুরু হয়েছে ছবির শুটিং। ৫ এপ্রিল পর্যন্ত শুটিং চলবে বলে জানান ছবির পরিচালক বদিউল আলম খোকন।

এ ছবি প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘গল্পনির্ভর ছবি এটি। এতে আমি একজন গোয়েন্দা বাহিনীর লোক হিসেবে কাজ করছি। গোয়েন্দা হওয়ার কারণে একেক সময় একেক রূপ ধারণ করতে হয় আমাকে। অপরাধীদের ধরতেই এমন বহুরূপী চরিত্র আমার। এতে ডিএ তায়েব ভাই অভিনয় করছেন। তিনিও গোয়েন্দা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ ছবিতে কি আপনার নায়ক ডিএ তায়েব? এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন, আসলে ছবিতে নায়ক-নায়িকাদের যে রসায়ন থাকে, এ ছবিতে তেমনটি নেই। এটি মিশননির্ভর ছবি।

আমরা অপরাধীকে ধরতে মিশন চালাই। সেসব মিশনের পেছনের গল্পই এতে উঠে আসবে। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলেকজান্ডার বো, মারুফ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মাহি অভিনীত বেশ কয়েকটি ছবি।

এর মধ্যে অন্যতম হল মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি। এছাড়াও চিত্রনায়ক বাপ্পির সঙ্গে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি ৬ এপ্রিল মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

আবারও অন্ধকার জগতে মাহি

আপডেট সময় ০৬:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮