ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংক মালিকদের বৈঠক সন্ধ্যায়

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যাংকিং খাতের সংকট নিরসনেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসবেন বেসরকারি খাতের তফসিলি ব্যাংক মালিকরা। এতে ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ সদস্যরাও উপস্থিত থাকবেন।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রধানমন্ত্রী নিজেই ব্যাংকের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে ব্যাংকিং খাতে সৃষ্ট সংকট নিরসনে নানা দিকনির্দেশনা নিয়ে কথা হতে পারে।

এর আগে শুক্রবার ব্যাংকগুলোর তারল্য সংকট, ঊর্ধ্বমুখী সুদহার নিয়ন্ত্রণ ও শেয়ারবাজারের বিনিয়োগ বাড়ানোসহ বিভিন্ন বিষয় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেছেন ব্যাংক মালিকরা। পরে রোববার অর্থমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গেও বৈঠক করেন তারা।

ব্যাংক মালিকদের দাবি, ব্যাংক খাতে চরম আর্থিক সংকট শুরু হয়েছে। তারল্য সংকটের কারণে সুদের হার দুই ডিজিটে পৌঁছেছে। এ অবস্থায় সংকট মেটাতে সরকারি আমানত চাওয়া ও সিআরআর কমানোসহ ব্যাংক মালিকরা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যাংক মালিকদের বৈঠক সন্ধ্যায়

আপডেট সময় ১২:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮