ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন আগে শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৃমিনাশক ট্যাবলেট সরবরাহ করা হয়। সোমবার সকালে স্কুলে আসার পর শিক্ষার্থীদের হাসপাতাল থেকে সরবরাহকৃত ওই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

এরপর পরই একে একে অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ের ১৭ শিক্ষার্থী। তাদেরকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে অসুস্থতার খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হতে থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বিদ্যালয় বন্ধ করে দেয়।

খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম বিদ্যালয়টি পরিদর্শন করেন। দুপুরে তিনি হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদেরকে দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কারণে গণহিস্ট্রোরিয়া আক্রান্ত হয়েছে শিক্ষার্থীরা। তবে আতঙ্কের কিছু নেই। আক্রান্তরা সবাই শঙ্কামুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষুধ খেয়ে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

আপডেট সময় ১০:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮