ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রেমিককে বেঁধে এইচএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ, গ্রেফতার ২

অাকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার শেরপুরে চাঁদা না পেয়ে প্রেমিককে বেঁধে রেখে এক এইচএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকালে ধুনট ও শেরপুর থানা পুলিশ যৌথ অভিযানে তাদের ধুনটের চরখাদুলী এবং ভাদাইল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

এর আগে ওই দিন সকালে নির্যাতিতার বাবা সোমবার দুপুরে শেরপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

গ্রেফতারকৃতরা হলেন, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের চর খাদুলী গ্রামের মাসুদ রানার ছেলে মো. সোহাগ (২০) ও একই ইউনিয়নের ভাদাইলহাটা গ্রামের শাজাহান আলীর ছেলে স্বপন শেখ (২১)।

বগুড়ার শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, মোবাইল ফোনে ধুনটের প্রতাপ খাদুলী গ্রামের এক এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে রংপুর সদরের খটখটিয়া গ্রামের শামীম আহমদের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সূত্রে গত ২৬ মার্চ দুজন শেরপুর উপজেলা সদরে আসেন।

তারা সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর ওই গ্রামের আকুল মিয়া, স্বপন শেখ ও সোহাগ তাদের আটকে রেখে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

টাকা না দিলে তাদের প্রথমে মারপিট করা হয়। এরপর তারা তিনজন প্রেমিক শামীমকে বেঁধে রেখে প্রেমিকা এইচএসসি পরীক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করেন।

এদিকে ধর্ষকদের হুমকি-ধামকির কারণে প্রেমিক যুগল আইনের আশ্রয় না নিয়ে ঢাকায় চলে যান। নির্যাতিতা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রোববার ধুনটের বাড়িতে ফিরে পরিবারের কাছে ঘটনাটি জানান।

তিনি আরও জানান, বিকালে দুজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

প্রেমিককে বেঁধে এইচএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ, গ্রেফতার ২

আপডেট সময় ০৯:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮