ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মডেলকে স্যুটকেসে ভরে বেচে দেওয়ার চেষ্টা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মডেল হওয়ার স্বপ্ন নিয়ে ফ্রেমবন্দি হতে ফটোগ্রাফারের কাছে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু কৌশলে তাকে স্যুটকেসবন্দি করে পর্নোগ্রাফি সাইটে চড়া দামে বেচে দেওয়ার চেষ্টা করেন লুকাস পাওয়েল হারবা নামে ওই ফটোগ্রাফার। কিন্তু এর আগেই তাকে উদ্ধার করে ও লুকাসকে গ্রেফতার করে পুলিশ। সম্প্রতি ইতালির মিলান শহরে এ ঘটনা ঘটে।

মডেল হওয়ার জন্য ১০ জুলাই মিলানে আসেন ওই তরুণী। পরদিন ফটোশুট হবে জানিয়ে লুকাস তাকে মিলানে নিজের অ্যাপার্টমেন্টে আসতে বলেন। ১১ জুলাই ওই তরুণী লুকাসের ঘরে ঢোকা মাত্রই দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর দু’জন যুবক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে তারা তাকে মাদক নিতে বাধ্য করে। এরপর মুখ, হাত-পা বেঁধে একটি বড় স্যুটকেসে ঢুকিয়ে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় তুরিনের প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়িতে।

দীর্ঘদিন ওই তরুণীর কোনো খোঁজ না পেয়ে পুলিশের কাছে অভিযোগ করে পরিবারের সদস্যরা। মিলান পুলিশের এক কর্মকর্তা জানান, ওই তরুণীকে অনলাইন পর্ন সাইটে বিক্রির পরিকল্পনা ছিল চক্রটির। সেটা জেনে তরুণীর এজেন্টকে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলে পুলিশ। এরপর ওই এজেন্টের কাছে ৩ লাখ ডলার দাবি করে চক্রটি। এর ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাক করে মডেলের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মডেলকে স্যুটকেসে ভরে বেচে দেওয়ার চেষ্টা

আপডেট সময় ০৪:১২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭