ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর এবার গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ ও ১৭ আগস্ট এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালউদ্দিন আহমদ জানিয়েছেন।

তিনি আরও জানান, আগস্টের শেষ সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি।

ইসি সচিব বলেন, ‘বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

মোট ৬০ জনকে আমন্ত্রণ জানানো হবে জানিয়ে তিনি আরও বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পর আগস্টের শেষ সপ্তাহে দেশের ৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

এছাড়া ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে বলেও জানান এই ইসি সচিব। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন এই সংলাপের উদ্যোগ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইসি

আপডেট সময় ০৩:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭