ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফ্রিকাকে উপনিবেশ বানাচ্ছে না চীন: নামিবিয়ার প্রেসিডেন্ট

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নামিবিয়ার প্রেসিডেন্ট হজে গেইনগব বলেন, আফ্রিকাকে উপনিবেশ বানাচ্ছে না চীন। বরং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে আমাদের সহযোগিতা বাড়ছে। চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া শনিবার এক প্রতিবেদনে এ কথা জানায়।

গেইনগব রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন। তিনি বলেন, চীন ও নামিবিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে যেসব কথা ছড়ানো হয় সেগুলো ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে। তিনি বলেন, আমরা পরিণত। আমরা বন্ধু বেছে নিতে পারি। যা চাই, যা আমাদের জন্য ভালো বেছে নিতে পারি- তাও।

সমপদক্ষেপের ভিত্তিতে চীন ও আফ্রিকার সহযোগিতা অগ্রসর হচ্ছে, মন্তব্য করে গেইনগব আরও বলেন, তার দেশে চীনা বিনিয়োগ কেবল সম্পদ উত্তোলনের জন্য নয়।চীন আমাদের পণ্যগুলোতে যে পরিমাণ মূল্য সংযোজন করেছে, অন্য কোনো দেশ তা পারেনি। প্রযুক্তি স্থানান্তর ও নতুন চাকরি সৃষ্টির ক্ষেত্রেও তারা অনেক কিছু করছে বলে মন্তব্য করেন নামিবিয়ার প্রেসিডেন্ট।

বৈশ্বিক প্রভাব বিস্তার চেষ্টায় বেইজিংয়ের মনোযোগের কেন্দ্রবিন্দু এখন আফ্রিকা অঞ্চল। মহাদেশটিতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে দেশটি। সেক্ষেত্রে সমালোচকরা আফ্রিকায় চীনের মনোভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, তেল ও খনিজসম্পদের মতো গুরুত্বপূর্ণ কাঁচামাল নিশ্চিত করতে চাচ্ছে তারা।

গত মার্চে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন আফ্রিকার দেশগুলোকে এই বলে হুশিয়ারি করেছেন, যাতে তারা নিজেদের সার্বভৌমত্ব খুইয়ে না ফেলে। তিনি বলেন, চীনের কাছ থেকে ঋণগ্রহণের পর আফ্রিকার দেশগুলো সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে।নিজেদের অবকাঠামো ও সম্পদের ওপর থেকেও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফ্রিকাকে উপনিবেশ বানাচ্ছে না চীন: নামিবিয়ার প্রেসিডেন্ট

আপডেট সময় ০৮:৫১:৪১ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮