ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

উইকিপিডিয়ায় শীর্ষ ত্রিশ বাঙালির তালিকায় রুনা লায়লা

আকাশ বিনোদন ডেস্ক : 

ইন্টারনেটভিত্তিক মুক্ত তথ্যভাণ্ডার উইকিপিডিয়া সম্প্রতি নিজ নিজ মেধা এবং কাজ দিয়ে বিভিন্ন সময়ে নিজেদের কর্মক্ষেত্রে সেরা এ হিসেবে প্রমাণিত এরকম শীর্ষ ত্রিশ বাঙালির নাম প্রকাশ করেছে।

ত্রিশজনের এ তালিকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অমর্ত্য সেনদের পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা নামও রয়েছে।

বিষয়টি বাংলাদেশের জন্য বেশ গর্বের। এমন গর্বিত বিষয় প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘আমার তো শুরুতে বিশ্বাসই হয়নি, শীর্ষ ত্রিশজনের মধ্যে আমার নামও আছে।

কারণ এ তালিকায় বিশ্বখ্যাত যাদের নাম রয়েছে, তাদের পাশে আমার নামও আছে দেখে বিস্মিত হয়েছি। এ ভালোলাগা সত্যিই প্রকাশের মতো নয়। আমি কৃতজ্ঞ আমার সব ভক্ত, দর্শক, শ্রোতাদের প্রতি।

তাদের জন্যই প্রতিনিয়ত গানে উৎসাহ পাই। তাদের কারণেই আমি আজকের রুনা লায়লা। সর্বোপরি আমার মায়ের কথা বিশেষভাবে বলতেই হয়, কারণ মায়ের উৎসাহ, অনুপ্রেরণা এবং চেষ্টা না থাকলে আমার আজকের রুনা লায়লা হয়ে ওঠা হতোই না।

পরিবারের সবারই সমর্থন ছিল বলেই আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। এ জন্য মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

উইকিপিডিয়ায় শীর্ষ ত্রিশ বাঙালির তালিকায় রুনা লায়লা

আপডেট সময় ০৫:১৪:১০ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮