ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

ছয় বছর পর নিজ বাড়িতে মালালা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি তরুণী মালালা ইউসুফজাই দীর্ঘ ছয় বছর পর সোয়াত উপত্যকায় নিজের বাড়িতে গেলেন। ২০১২ সালে তালেবানের হামলার পর প্রথমবারের মতো সোয়াতের নিজ বাড়িতে এলেন তিনি।

শনিবার সকাল থেকেই মিঙ্গোরার রাস্তাঘাট বন্ধ রাখা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে মা-বাবার সঙ্গে একটি হেলিকপ্টারে করে সোয়াতের সরকারি অতিথি ভবনে আসেন ২০ বছর বয়সী মালালা। অতিথি ভবন থেকে তার বাড়ির দূরত্ব এক কিলোমিটারেরও কম।

মালালার চাচা মাহমুদুল হাসান বলেন, সফরটিকে নিরাপদ ও সহজ করার জন্য সরকার ও সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

শুক্রবার ইউসুফজাই জিও নিউজ চ্যানেলের এক সাক্ষাৎকারে তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেন। তিনি বলেন, একজন সেনা সার্জন ‘সঠিক সময়ে’ তার সার্জারি সম্পন্ন করেছে। পরে ব্রিটেনে তাকে পোস্ট ট্রমা চিকিৎসা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ইউসুফজাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সেখানে তিনি একটি আলোচনা সভায় যোগদান করেন এবং বক্তব্য দেন। মালালা বলেন, নিজ দেশে ফিরে আসা তার সবচেয়ে সুখের দিনগুলোর একটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

ছয় বছর পর নিজ বাড়িতে মালালা

আপডেট সময় ১১:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮