ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের নাগরিকত্ব পেলেন লুসি হল্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত লুসি ফ্রান্সিস হল্ট। আজ শনিবার বিকালে গণভবনে তার হাতে নাগরিকত্বের সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। মুখ্য সচিব নজিবুর রহমানও সেখানে ছিলেন।

১৯৬০ সালে বরিশালের অক্সফোর্ড মিশনে যোগ দেন লুসি। এরপর আর দেশে ফিরে যাননি্। বাংলাদেশকে ভালোবেসে এ দেশের মানুষের সেবায় কাটিয়ে দিয়েছেন গত ৫৭ বছর।

৮৭ বছর বয়সী লুসির একটাই চাওয়া বাকি জীবনটা তিনি এ দেশেই কাটিয়ে দিতে চান। মৃত্যুর পর এ দেশেই চিরনিদ্রা নিতে চান তিনি। আর এ জন্য তিনি চেয়েছিলেন বাংলাদেশের নাগরিকত্ব।

১৯৩০ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের সেন্ট হ্যালেন্সে জন্ম নেয়া লুসি হল্ট বরিশাল, যশোর, খুলনা, নওগাঁ, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও ঢাকায় কাজ করেন। ২০০৪ সালে অবসর নেয়ার পর থেকে তিনি বরিশাল অক্সফোর্ড মিশনের শিশুদের মানসিক বিকাশ ও ইংরেজি শিক্ষা দিচ্ছেন।

নাগরিকত্ব পাওয়ার আগে গত ৮ ফেব্রুয়ারি লুসি হল্টকে ১৫ বছরের মাল্টিপল ভিসা দেয় সরকার। একই সঙ্গে মওকুফ করা হয় তার ভিসা ফি। প্রতিবছর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ৩৮ হাজার টাকা দেওয়া তার জন্য কষ্টকর হচ্ছিল। তাই ফি মওকুফ ও নাগরিকত্বের আবেদন করেছিলেন লুসি। সেই আবেদনে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নাগরিকত্বের ব্যবস্থা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করায় লুসি হল্টকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলাদেশের নাগরিকত্ব পেলেন লুসি হল্ট

আপডেট সময় ০৮:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮