ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার ‘বন্যা কবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’:গাজী আতাউর রহমান ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত সরকারের মোট ঋণ ২২ লাখ ৬ হাজার ৪৬৬ কোটি টাকা : অর্থমন্ত্রী শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই: মাহদী আমিন বেড়িবাঁধের বরাদ্দে দুর্নীতি হতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল সাত জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, মৃত্যু ৫১ ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ

নিরাপদে ইন্টারনেট ব্যবহারের শপথ নিল শিশুরা

আকাশ আইসিটি ডেস্ক:

শিশুদের জন্য ইন্টারনেট নিরাপদ করতে ইউনিসেফ ও ফেসবুক যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। এ জন্য বছরব্যাপী একটি সচেতনতামূলক কর্মসূচি নেয়া হয়েছে।

‘শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট’ প্রচারাভিযানের অংশ হিসেবে শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভো থিয়েটারে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ইউনিসেফ ও ফেসবুক। অনুষ্ঠানে নিরাপদ ইন্টারনেটের শপথ নেয় শিশুরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে কণ্ঠ মিলয়ে তারা শপথ নিল- ‘আমি ইন্টারনেট নিরাপদে ব্যবহার করব। ইন্টারনেট ব্যবহারে সতর্ক হব।’

অনুষ্ঠানের শুরুতেই ইউনিসেফের কমিউনিকেশন ম্যানেজার এএম শাকিল ফয়জুল্লাহ তাদের সাম্প্রতিক এক জরিপের তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, যারা ইন্টারনেট ব্যবহার করছে, তাদের প্রতি পাঁচজনের মধ্যে একজনের বয়স ১৮ বছরের নিচে। এই শিশু-কিশোররা ইন্টারনেটের নিরাপত্তা নিয়ে কী জানে, কী ভাবে তা বোঝাই ছিল তাদের জরিপের উদ্দেশ্য।

অনুষ্ঠানে ১শ’ টিরও বেশি স্কুলের ১০ হাজারেও বেশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক, শিল্প খাতের নেতারা এবং ২০ লাখ অনলাইন ভিজিটর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

নিরাপদে ইন্টারনেট ব্যবহারের শপথ নিল শিশুরা

আপডেট সময় ০৮:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮