ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দাদার মৃত্যুবার্ষিকীর মিলাদে প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এতে শরিক হন। এ ছাড়া বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টের ট্রাস্টি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাহাদুল হাসান ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাহফিলে শেখ লুৎফর রহমান এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দাদার মৃত্যুবার্ষিকীর মিলাদে প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮