ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত্যুর তিন বছর পর নতুন করে পর্দায় অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক : 

অস্বাভাবিকভাবে ২০১৫ সালে মৃত্যু হয়েছিল কলকাতার অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের। মাত্র ২৩ বছরে শেষ হয়ে গিয়েছিল এক উজ্জ্বল সম্ভাবনা। মৃত্যুর তিন বছর পর শুক্রবার মুক্তি পেল দিশার শেষ ছবি ‘ধারাস্নান’। খবর আনন্দবাজার পত্রিকার।

হরনাথ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পেয়েছে ‘ধারাস্নান’। মুখ্য ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কাঞ্চন মল্লিককে একেবারে ভিন্নধর্মী চরিত্রে দেখবেন দর্শক। এই ছবিতেই অভিনয় করেছিলেন দিশা।

২০১৪ সালে ‘ধারাস্নান’এর শুটিং হয়। কিন্তু রিলিজ-সংক্রান্ত কিছু সমস্যার কারণে ছবিটি এত দিন আটকে ছিল। শুক্রবার মুক্তি পেল এই ছবি। ফলে মৃত্যুর তিন বছর পর নতুন করে পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেত্রী।

২০১৫ সালে বেহালায় পর্ণশ্রীর ফ্ল্যাট থেকে দিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কোনও সুইসাইড নোট মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছিল, ব্যক্তিগত জীবনে টানাপড়েনের জেরেই দিশা আত্মহত্যা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত্যুর তিন বছর পর নতুন করে পর্দায় অভিনেত্রী

আপডেট সময় ০৬:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮