ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়ার্নারের অপেক্ষায় মোস্তাফিজ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গে দেশটির ক্রিকেটারদের দ্বন্দ্বের অবসান হয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও মাঠে ফিরতে শুরু করেছেন। আগস্টে বাংলাদেশের বিপক্ষে বহুল প্রতিক্ষীত টেস্ট সিরিজকে সামনে রেখে ডারউইনে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে অজিরা। তাদের জন্য অপেক্ষায় আছেন টাইগার ক্রিকেটাররাও। মোস্তাফিজের অপেক্ষাটা যেন একটু বেশিই। বিশেষ করে আইপিএল সতীর্থ ডেভিড ওয়ার্নারের জন্য।

অস্ট্রেলিয়া সিরিজের আগে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে শুক্রবার চট্টগ্রাম উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সৌম্য সরকার এবং বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে অপেক্ষারত অবস্থার একটি ছবি টুইটারে পোস্ট করেছে মোস্তাফিজ। সঙ্গে লিখেছেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের আগে সাতদিনের কন্ডিশনিং ক্যাম্প করতে চট্টগ্রাম যাচ্ছি।’

সেই পোস্টে রিটুইট করেছেন ডেভিড ওয়ার্নার। লিখেছেন, ‘শুভ কামনা চ্যাম্পিয়ন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।’

ফিজ জবাবও দিয়েছেন দ্রুতই, ‘আমাদের সুন্দর বাংলাদেশে আপনার জন্য অপেক্ষায় আছি। দ্রুত এবং নিরাপদে এখানে আসুন।’

আইপিএল থেকে বন্ধুত্বের শুরু মোস্তাফিজ-ওয়ার্নারের। ‘কাটার মাস্টার’র আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২০১৬ আইপিএল আসরে এই হায়দরাবাদকে শিরোপা জেতাতে সমান অবদান ছিল দুজনের। তখন থেকেই দুজনের সখ্যতা শুরু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওয়ার্নারের অপেক্ষায় মোস্তাফিজ

আপডেট সময় ০৬:১১:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭