ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাধীনতায় আঘাত করলে মোকাবেলা করা হবে: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের গণতান্ত্রিক শক্তির বিকাশের জন্য যে কোন রাজনৈতিক দলের জোটকে স্বাগত জানানো হবে। তবে তারা জোটের নামে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করতে চাইলে রাজনৈতিক ভাবেই তাদের মোকাবেলা করা হয়। শনিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র এবং দেশের বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৮ তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে, অনেক কোয়ালিশন (জোট) হবে। গণতান্ত্রিক পর্যায়ে তা হতেই পারে। গণতান্ত্রিক শক্তির বিকাশে যে কোন রাজনৈতিক জোটকে স্বাগত জানানো হবে।’ স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামীসহ যারা মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার চলছে। যুদ্ধাপরাধের বেশ কয়েকটি মামলার রায় হয়েছে এবং বিচারের রায়ও কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে তাদের ষড়যন্ত্র আরো পাকা হয়েছে।

আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর আবাহনী ক্রীড়াচক্রের যে জনপ্রিয়তা দেখা গেছে তা মূলত বঙ্গবন্ধু ও শেখ কামালেরই জনপ্রিয়তার কারনেই। শহীদ শেখ কামাল দেশের শ্রেষ্ঠ ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে অন্যতম। তিনি (শেখ কামাল) আজ জীবিত থাকলে দেশের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃত্ব দিতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্বাধীনতায় আঘাত করলে মোকাবেলা করা হবে: আমু

আপডেট সময় ০৬:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭