ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় ৫ ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীদের বিজয়

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কলাপাড়া উপজেলার ৫ ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নের পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পরার মত।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং ১ জন আওয়ামী লীগের বিদ্রহী প্রার্থী ঘোড়া প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। আর অন্যদিকে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলনের পাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বেশ কিছু ভোট পেয়ে প্রার্থীরা আলোচনায় উঠে আসেন।

উপজেলার বহুল আলোচিত ধানখালী ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. রিয়াজ তালুকদার ঘোড়া প্রতীক নিয়ে জয়লাভ করেন।

মিঠাগঞ্জ ইউনিয়নে কাজী হেমায়েত উদ্দীন হিরন (নৌকা), বালিয়াতলী ইউপিতে এবিএম হুমায়ুন কবির (নৌকা), ডালবুগঞ্জ ইউপিতে আব্দুস সালাম সিকদার (নৌকা), চম্পাপুর ইউপিতে মো.রিন্টু তালুকদার (নৌকা) জয়লাভ করেন।

সাধারণ ভোটাররা জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার কারণে দীর্ঘদিন পরে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে বলে তারা আনন্দিত। আর এ কারণে নির্বাচনী এলাকাগুলোতে চলছে উৎসবের আমেজ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় ৫ ইউপি নির্বাচনে আ.লীগের প্রার্থীদের বিজয়

আপডেট সময় ০৩:৩১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮