ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

মুম্বাই থেকে পালিয়ে আসেন অরিজিৎ-মোনালি

অাকাশ বিনোদন ডেস্ক:

ভারতের মানুষের হৃদয়কে কণ্ঠ দিয়ে জয় করেছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। শুনে অবাক হবেন যে, এই বাঙালি কন্যা নাকি বাড়ি ভাড়ার টাকা না থাকার কারণে মুম্বাই থেকে পালিয়ে এসেছিলেন কলকাতায়। শুধু তিনি নন সঙ্গে ছিলেন বলিউডের আরেক জনপ্রিয় তারকা কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। কলকাতার একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই কণ্ঠশিল্পী।

মোনালি ঠাকুর এক প্রশ্নের জবাবে বলেন, অরিজিৎ আর আমি মুম্বাইয়ে একই অ্যাপার্টমেন্টে থাকি। কিন্তু এখন আমরা নিজেদের কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকি। অথচ আমি আর অরিজিৎ বাধ্য হয়ে মুম্বাই থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছিলাম। তিনি বলেন, মুম্বাইয়ে এমন দিন গেছে, যখন অরিজিৎ আর আমার বাড়ি ভাড়ার টাকা ছিল না। বাধ্য হয়েছিলাম কলকাতায় পালিয়ে আসতে। সে সব দুর্দিনের কথা মনে করতে চাই না।

গোপনে বিয়ের কাজ সেরে ফেলেছেন মোনালি, সম্প্রতি এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, বিয়ে নিয়ে এত বাড়াবাড়ি করার কী আছে? এটা তো জাস্ট একটা সাইনের ব্যাপার। বিয়ে এখনো হয়নি। হলে জানতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মুম্বাই থেকে পালিয়ে আসেন অরিজিৎ-মোনালি

আপডেট সময় ০৫:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭