ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামে বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।

নিহতরা হলেন- আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর সাইফুল ইসলাম ও তার স্ত্রী মনি আক্তার।

আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বুধবার রাতে বাড়ির পাশে এক গাছ থেকে স্বামী সাইফুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে অন্য একটি গাছে স্ত্রী মনি আক্তারের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে ঠিক কি কারণে তারা আত্মহত্যা করেছেন এ বিষয়ে কেউ কিছু বলতে পারেনি বলেও জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮