ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানে কক্সবাজার ১৫০০ টাকা!

আকাশ নিউজ ডেস্ক:

ক্রমবর্ধমান যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল থেকে চালু হতে যাওয়া গ্রীষ্মকালীন ফ্লাইট সূচি অনুযায়ী বিমান দেশের অন্যতম পর্যটন গন্তব্য কক্সবাজারে সপ্তাহে ৭টির পরিবর্তে ১০টি ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া ঢাকা-যশোর রুটে সপ্তাহে ৭টির স্থলে ৮টি এবং ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ২টির স্থলে ৩টি ফ্লাইট পরিচালনা করবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে ৩০টি ফ্লাইট থেকে বৃদ্ধি করে ৩২টিতে উন্নীত করা হয়েছে এবং সিলেট রুটে ৩১টির স্থলে ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ১টি করে বোয়িং ফ্লাইটের পাশাপাশি প্রতি সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার ১টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-কক্সবাজার রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া সব রকম ট্যাক্স ও সারচার্জসহ চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রীষ্মকালীন শিডিউল অনুযায়ী চট্টগ্রাম-কক্সবাজার রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে। শনি, সোম ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ৮:১৫ মিনিটে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছবে ৮:৪০ মিনিটে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে ওয়ান ওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৫০০ টাকা। ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর রুটে প্রতি সপ্তাহে যথাক্রমে ৪টি ও ৭টি ফ্লাইট পরিচালনা করছে বিমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিমানে কক্সবাজার ১৫০০ টাকা!

আপডেট সময় ০১:২২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮