ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়ক নিমার্ণে অনিয়মে ক্ষুব্ধ মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক নির্মাণ কাজের অনিয়মের ঘটনা প্রমানিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াদুল কাদের।

এসময় রাস্তার ক্ষতিগ্রস্থ অংশ দায়ী ঠিকাদারকে দিয়ে পুণ:মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে সংসদীয় কমিটি। পাশাপাশি গাছ না কেটে ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক প্রশস্থ ও উন্নয়ন’ প্রকল্পের কাজ দ্রুত শুরু করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে রাস্তাটি সচল রাখার স্বার্থে দ্রুত সংস্কার করার জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা এসময় উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগে নাজমুল হক প্রধানকে আহ্বায়ক করে গঠিত দুই সদস্য সংসদীয় সাব কমিটির বৈঠকে তাদের তদন্ত প্রতিবেদন পেশ করে। এতে টাঙ্গাইলের মির্জাপুর-ওয়ার্শী-বালিয়া সড়ক নির্মাণের অনিয়মের ঘটনা প্রমাণিত হয়।

এলাকাটি কমিটির সভাপতির নির্বাচনী এলাকা। প্রতিবেদনে উল্লেখ করা হয়- কাজ মানসম্মত হয়নি। কাজ শেষ হওয়ার পর এখনই রাস্তা নষ্ট হয়ে গেছে। ঠিকাদার কাজ শেষ না করেই বিল নিয়েছেন। রাস্তার কাজে পাথরের পরিবর্তে স্যালভেজ ব্যবহার করা হয়। এ সময় সভায় উপস্থিত সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেন।

সংসদ সচিবালয় জানায়, কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভুলতা ৪ লেন ফ্লাইওভার নির্মাণ প্রকল্পসহ জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ সমাপ্ত করার সুপারিশ করে।

বৈঠকে ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পটির কাজ গাছ না কেটে দ্রুত শুরু করতে এবং রাস্তাটি সচল রাখার স্বার্থে সংস্কারের সুপারিশ করে।

কমিটি ভুলতা চার লেন ফ্লাইওভার নির্মাণ প্রকল্প এবং জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার সুপারিশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সড়ক নিমার্ণে অনিয়মে ক্ষুব্ধ মন্ত্রী

আপডেট সময় ১২:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮