ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

পাঁচ সিটির নির্বাচনে কোনো আইনি বাধা নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করতে কোনো আইনি বাধা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। বুধবার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান মন্ত্রণালয় থেকে চিঠির জবাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী শনিবার ইসির সভা অনুষ্ঠিত হবে। ওই সভার এজেন্ডায় গাজীপুর ও খুলনা সিটির নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।’

এর আগে গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের সীমানা, ওয়ার্ড বিভক্তিকরণ, আদালতের আদেশ প্রতিপালন ও প্রাসঙ্গিক বিষয়ে সর্বশেষ অবস্থাসহ মতামত জানাতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছিল ইসি।

ওই চিঠির জবাব না পেয়ে গত ২০ মার্চ ফের আরেকটি চিঠি দেয় কমিশন। শেষের চিঠির জবাবে এই পাঁচ সিটির বিষয়ে অবস্থান জানালো স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

পাঁচ সিটির নির্বাচনে কোনো আইনি বাধা নেই

আপডেট সময় ১১:৪১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮