ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

তালাককৃত স্ত্রীর ইন্ধনে নববধূকে হত্যা, স্বামীসহ আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের গুরুদাসপুরে বিয়ের তিন দিন পর তালাককৃত স্ত্রীর ইন্ধনে নববধূকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামীসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ঝাউপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মিম (১৬) ঝাউপাড়া গ্রামের তহিদুলের ছেলে ফরহাদের স্ত্রী।

ফরহাদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ইমা নামে এক মেয়ের সঙ্গে ফরহাদের প্রেম করে বিয়ে হয়। বাবা-মা মেনে না নেয়ায় মার্চের ৭ তারিখে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ি হলেও তাদের মধ্যে গোপনে সম্পর্ক থেকেই যায়। এর পর ২২ মার্চ ফরহাদের সঙ্গে বিয়ে হয় মিমের। বিয়ের পর তার আগের স্ত্রী ইমা, শ্বশুর তফেরউদ্দিন ও শাশুড়ি শুকজান বেগম তার স্ত্রী মিমকে হত্যা করে ইমাকে ফেরত নেয়ার কথা বলে। তাদের পরামর্শে রোববার ফরহাদ মা-বাবাকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়াইয়ে ঘুমিয়ে রাখেন। রাত সাড়ে ১২টার দিকে তালাককৃত স্ত্রী ইমা ও ইমার বাবা-মা গোপনে ফরহাদের বাড়িতে আসে। তারা ফরহাদের হাতে গ্লাবস পরিয়ে দেয়। এর পর ঘুমন্ত মিমকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পেছনের ডোবায় লাশ পুঁতে রাখে। পরে ওই রাতেই মিমের বাবা মনিরুলকে ফোন করে ফরহাদ জানায়, তার মেয়ে একটি চিঠি লিখে জীবন নামে এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে। পরে তারা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার বিকালে মেয়ে নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ফরহাদ ও তার বাবা তহিদুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিমকে হত্যার কথা স্বীকার করে ফরহাদ। পরে হত্যাকাণ্ডে জড়িত আগের স্ত্রী ইমা (১৮), তফেরউদ্দিন (৫৫), শুকজান বেগমকে (৪৫) আটক করে পুলিশ।

নিহত মিমের বাবা মনিরুল ইসলাম জানান, তার মেয়ে গুরুদাসপুর রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ত। গত বৃহস্পতিবার তার মেয়েকে বিয়ে দেন। বিয়ের তিন দিনের মাথায় তাকে হত্যা করা হয়। ওই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস জানান, মিমকে হত্যা করে মাটির নিচে লাশ পুঁতে রেখে গোপনের চেষ্টা করা হয়েছিল। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

তালাককৃত স্ত্রীর ইন্ধনে নববধূকে হত্যা, স্বামীসহ আটক ৪

আপডেট সময় ০৫:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮