ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মামুনুল হকের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী ফ্যাসিবাদের পক্ষে অবস্থানকারীদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সুযোগ থাকা উচিত নয়: মাহফুজ জুলাইয়ের ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার আরও দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রীর জামা খুলে মার্কিন বিমানবন্দরে তল্লাশি, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানি প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হয়েছেন। এই ঘটনাকে ‘মর্যাদাহানিকর’ বলে উল্লেখ করেছে পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

অসুস্থ বোনকে দেখতে গত সপ্তাহে ব্যক্তিগত সফরে আব্বাসি নিউইয়র্কে যান। সেখানে নামার পরই জন এফ কেনেডি বিমানবন্দরে জামা খুলে তাকে তল্লাশি করা হয়। তিনি যুক্তরাষ্ট্রের যাওয়ার পর অনির্ধারিত এক বৈঠকে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে সাক্ষাৎ করেন।

সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। নিরাপত্তা তল্লাশির সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি লাল রঙের পলো শার্ট পরিহিত ছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও যে ট্রাম্প প্রশাসনের খুব একটা মাথা ঘামাচ্ছেন, তা নয়। তবে ক্ষোভে ফুঁসছে পাকিস্তান।

ভিডিও-তে দেখা গিয়েছে, যে কোট তিনি পরেছিলেন, সেটা হাতে ধরে রয়েছেন। তল্লাশিতে বিধ্বস্ত আব্বাসিকে গায়ের টি শার্ট ঠিক করতে দেখা গিয়েছে। তল্লাশির শেষে এক হাতে কোট, অন্য হাতে নিজের স্যুটকেস টানতে টানতে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান।

পাকিস্তানের একটি সরকারি সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানায়, প্রধানমন্ত্রী ব্যক্তিগত পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি একজন সাধারণ মানুষ। তিনি একজন পাকিস্তানি নাগরিক হিসেবে নিরাপত্তা তল্লাশির মধ্যে দিয়ে গিয়েছেন। এই বিষয়ে তিনি কিছু মনে করেননি।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে অনেককেই পড়তে হয়েছে এমন তল্লাশির মুখে। সেই তালিকায় বলিউড অভিনেতা শাহরুখ খান থেকে শুরু করে অনেকেরই নাম রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ সময়ের দাবি: গণপূর্ত মন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রীর জামা খুলে মার্কিন বিমানবন্দরে তল্লাশি, ভিডিও

আপডেট সময় ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮