ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে লায়ন্স ক্লাবের পুরস্কার

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারে নিধনের শিকার হওয়া রোহিঙ্গাদের এবং দুঃস্থ, বঞ্চিত মানুষদের জন্য মানবিক কাজ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুরস্কৃত করেছে আন্তর্জাতিক সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।

বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা সফররত লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট ড. নরেশ আগরওয়াল। এসময় তিনি প্রধানমন্ত্রীর গলায় ‘মেডাল অব ডিসটিংশন’ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।

ইহসানুল করিম সাংবাদিকদের জানান, মানবিক গুণের জন্য লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। বিশেষ করে মিয়ানমার থেকে অত্যাচারের মুখে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার আশ্রয় দেয়ায় প্রশংসা করেন তিনি। নরেশ আগরওয়াল আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যেই গুণের জন্য প্রধানমন্ত্রীকে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মানবতার স্বার্থে কল্যাণমূলক কাজ করা তার দায়িত্ব। রাজনীতিবিদ হিসেবে মানুষের মৌলিক চাহিদা বিশেষ করে খাদ্য, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।’

বাংলাদেশের দুঃস্থ মানুষদের সেবায় লায়ন্স ক্লাবের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানিয়ে লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বলেন উন্নয়নের জন্য বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিকভাবে সম্মান পাচ্ছে।

সৌজন্য সাক্ষাতে আন্তর্জাতিক লায়ন্স ক্লাবের বিভিন্ন স্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীকে লায়ন্স ক্লাবের পুরস্কার

আপডেট সময় ০৫:৩০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮