ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কিমের চীন সফরে পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের প্রতিশ্রুতি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত কয়েক দিনের কানাঘুষাই শেষ পর্যন্ত সত্যি হল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেইজিং গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছে দুই দেশ।

এ সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ ব্যবহার করেন এমন একটি ট্রেন যখন বেইজিং দেখা যায়, তখন থেকেই এ নিয়ে গুজব শুরু হয়। কিন্তু দুই দেশের কেউই তখন বিষয়টি নিশ্চিত করেননি।-খবর বিবিসি অনলাইনের।

এখন শিনহুয়া জানাচ্ছে, কিম চীনের নেতা শি জিন পিংয়ের সঙ্গে সফল আলোচনা করেছেন।

এ সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ একে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার সম্ভাব্য আলোচনার প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিমের সঙ্গে বৈঠক করার অভূতপূর্ব প্রস্তাব গ্রহণ করেন। বিশ্লেষকরা আগেই ধারণা করেছিলেন, ওই বৈঠকের আগে চীন ও উত্তর কোরিয়া নিজেরা বৈঠক করবে।

শিনহুয়া জানিয়েছে, কিম চীনের নেতাকে আশ্বস্ত করেছেন যে, তিনি পারমাণবিকীকরণ বন্ধে প্রতিশ্রুতবদ্ধ। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা এ সফরকে একটি মাইলফলক বলে বর্ণনা করেছে।

কিম গত সাত বছরের মধ্যে প্রথমবারের বিদেশ সফরে গেলেন। চীন সাধারণত পিয়ংইয়ংয়ের সঙ্গে আন্তর্জাতিক আলাপ-আলোচনার মধ্যস্থতা করে থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিমের চীন সফরে পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধের প্রতিশ্রুতি

আপডেট সময় ১০:১৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮