ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কিশোরগঞ্জে জামিন পেলেন বিএনপির ৩৭ নেতাকর্মী

অাকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ বাদী মামলায় জামিন পেলেন বিএনপির ৩৭ নেতাকর্মী।

মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেলা জজ কোট আদালত বিএনপির নেতাকর্মীদের জামিনের আদেশ দেয়।

গত ৫ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া সিলেট যাত্রাকালে ভৈরবে শত শত বিএনপি নেতাকর্মী ঢাকা-সিলেট মহাসড়কে জড়ো হন। এসময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ হয়। এসময় চারজন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিন চার পুলিশসহ ১০ জন আহত হয়।

ঘটনার রাতেই পুলিশ বাদী হয়ে ৪৫ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ভৈরব থানায় একটি মামলা করে এবং এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছিল ৭০/৮০ জনকে। মামলায় প্রধান আসামি করা হয় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামকে।

এছাড়াও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক বাহার মিয়া, জেলা ছাত্রদলের আহবায়ক তারিকুজ্জামান পার্নেলসহ মোট ৪৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোরগঞ্জে জামিন পেলেন বিএনপির ৩৭ নেতাকর্মী

আপডেট সময় ১২:১৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮