ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী সাংবাদিক পেটানো ৪ নেতাকর্মীকে বহিষ্কার করল জামায়াত খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত নিষিদ্ধ সংগঠনকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, প্রতিহত করা হবে: নবীউল্লাহ নবী একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া বাজেট প্রণয়ন করেন আমলারা, এমপিদের ভূমিকা গলাবাজি: জামায়াত এমপি ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’:স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশের গুণী মানুষদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান মঈন খানের মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সোমবার একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষেও তিনি একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।

স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড আজ ঢাকায় জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে।

পরবর্তীতে অন্যান্য জিপিও/প্রধান ডাকঘরসহ দেশের সব ডাকঘর থেকে এ স্মারক ডাক টিকিট বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চার জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার ও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু:সংসদে অর্থমন্ত্রী

স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮