ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’ বস্ত্র খাত পুনরুজ্জীবনে গভর্নরকে বিটিএমএ’র ১০ দফা প্রস্তাব থানায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সরকার ধর্ষকদের প্রশ্রয় দেয়: মান্না

অাকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার ধর্ষকদের প্রশ্রয় দেয়। এছাড়া আওয়ামী লীগের মতো একটি বড় দলে তুফানের মতো লোক ঢুকল কীভাবে? শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বগুড়ার ঘটনায় আমরা আবারও তার প্রমাণ পেলাম যে সরকার ধর্ষকদের জায়গা দেয়। সিদ্দিকুরের ওপর পুলিশের হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আগে ছাত্ররা পরীক্ষা পেছানোর জন্য আন্দোলন করত। এখন পরীক্ষা নেওয়ার জন্য আন্দোলন করে। আর সেই আন্দোলনে হামলা করে পুলিশ। সিদ্দিকুরের চোখ গেল। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ বলছে, তদন্ত করা হচ্ছে। তদন্ত লাগে কেন? আমাকে আটকে রাখার সময় তো তদন্ত লাগেনি। প্রতিদিন মামলা ছাড়াই অনেকে গ্রেফতার হচ্ছে।

বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা, পুলিশের হামলায় সিদ্দিকুরের দৃষ্টিশক্তি হারানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের হাতাহাতির ঘটনাসহ দেশব্যাপী ‘অরাজকতার’ প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করেছিল নাগরিক ঐক্য। এছাড়া মানববন্ধনে আরও বক্তব্য দেন-জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদ উল্লাহ কায়সার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী

সরকার ধর্ষকদের প্রশ্রয় দেয়: মান্না

আপডেট সময় ০৬:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭