ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমান দুর্ঘটনায় আহত শাহিন ব্যাপারী মারা গেছেন

অাকাশ জাতীয় ডেস্ক:

নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় আহত শাহিন ব্যাপারী মারা গেছেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২। এর মধ্যে ২৭ জনই বাংলাদেশি।

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের জানান, শাহিন ব্যাপারীর অবস্থা দ্রুত অবনতি হতে থাকলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপরও তার সাপোর্ট ঠিকঠাক কাজ করছিল না।

তিনি বলেন, এ পর্যন্ত তার তিনটি অস্ত্রোপচার করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শাহিনের স্ত্রী রিনা আক্তার জানান, রোববারের অস্ত্রোপচারের পর থেকেই তার স্বামীর কথা বন্ধ হয়ে যায়।

গত ১২ মার্চ কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ মোট ৫০ যাত্রী নিহত শাহিনসহ ১০ জন আহত হন।

নেপালে ছয় দিন চিকিৎসার পর গত ১৮ মার্চ শাহিনকে দেশে এনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় এবং আজ সোমবার তিনি জীবন যুদ্ধে হেরে না ফেরার দেশে চলে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমান দুর্ঘটনায় আহত শাহিন ব্যাপারী মারা গেছেন

আপডেট সময় ০৬:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮