ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে: গওহর রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশে যে দশ লাখ রোহিঙ্গা এসেছে তাদের দায়িত্ব মিয়ানমারের, বাংলাদেশের নয়। মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ তৈরি করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।

রবিবার টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চল এলাকার মমিন নগরে ১০ শয্যা বিশিষ্ট্য ফিরদাউস নাসির ট্রাস্ট চেরিটেবল হেলথ কমপ্লেক্স পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে গওহর রিজভী এ কথা হলেন।

সকাল দশটার দিকে গওহর রেজভী হেলথ্ কমপ্লেক্সে পৌছালে সেখানে তাকে স্বাগত জানান ফিরদাউস নাসির ট্রাস্ট চেরিটেবল হেলথ্ কমপ্লেক্সের চেয়ারম্যান আলী গওহর রেজভী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, ট্রাস্টের ব্যবস্থাপক এজাজ সিদ্দিকী প্রমুখ।

গওহর রেজভী বলেন, ‘কফি আনানের একটি রিপোর্ট আছে, সেখানে পরিস্কার করে বলা হয়েছে মিয়ানমারে ওদের (রোহিঙ্গা) নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জাতিসংঘ, রেড ক্রিসেন্ট সোসাইটি, আইওএমসহ কিছু আন্তর্জাতিক সংস্থা রাখাইনের নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করলেই ওরা সেখানে ফিরে যাবে।’

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সংখ্যা দশ লাখ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তো মুক্তিযুদ্ধের সময় এক কোটিরও বেশি শরনার্থী হয়ে ভারতে আশ্রয় নিয়ে ছিলাম। প্রধানমন্ত্রী বলেছেন, যদি ষোল কোটি মানুষকে খাওয়াতে পারি, তাহলে আর দশ লাখ মানুষকে খাওয়াতে পারবো না কেন। এটা তো মানবিক ব্যাপার। এদের আশ্রয় দেয়ায় বর্হিবিশ্বে বাংলাদেশের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে।’

সম্প্রতি জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বের পঞ্চম স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় যুক্ত হওয়ার বিষয়ে গওহর রিজভী বলেন, ‘যেখানে সংসদ রয়েছে, নির্বাচন হচ্ছে, স্বাধীন বিচার বিভাগ কাজ করছে, স্বাধীন সাংবাদিকতা রয়েছে, সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে গণতন্ত্র কাকে বলে?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে: গওহর রিজভী

আপডেট সময় ০৫:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮