ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন ফেসবুক স্ট্যাটাসে ৯ দফার ঘোষক কাদের: ফিমেল জোন যেন ফিমেল উইংয়ের ‘টিএসসি শাখা অফিস’ না হয় ৩০০ এমপিকে হাওড় ঘুরে আসার আহ্বান নাহিদের ভয়াবহ দাবানল : ফ্রান্সে সরানো হলো ৬৩ হাজার মানুষ, স্পেনে জরুরি অবস্থা মোহাম্মদপুরে এসআইয়ের পিঠে ছুরিকাঘাত, লেগেছে ৪৩ সেলাই আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল বিনিয়োগনির্ভর উৎপাদন ও কর্মসংস্থানই বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির চাবিকাঠি: তিতুমীর মাফিয়া আমলে নির্বাচিত হলেও সাহাবুদ্দিনের বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ছিল: স্পিকার

মিয়ানমারে জঙ্গিদের হামলায় ৬ বৌদ্ধ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের সরকারি এবং আঞ্চলিক সূত্র জানায়, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় সংখ্যালঘু একটি বৌদ্ধ সম্প্রদায়ের অন্তত ৬ জন নিহত হয়েছেন।

সুচির কার্যালয়ের বিবৃতিতে ঘটনার জন্য উগ্রপন্থিদের দায়ী করা হয়েছে। নিহতরা ম্রো সম্প্রদায়ের বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া অং সান সুচির কার্যালয় থেকে জানানো হয়েছে, মোংদাও শহরের কাছে মায়ু পার্বত্য এলাকায় তিন পুরুষ ও তিন নারীর মরদেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তাদের শরীরের চাপাতি ও গুলির আঘাত রয়েছে।

গত বছরের অক্টোবরে রোহিঙ্গা জঙ্গিদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হওয়ার পর মুসলিমঅধ্যুষিত রাখাইনে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এরপর সেনাবাহিনী যে অভিযান শুরু করে তাতে নির্বিচারে গ্রামবাসীর উপর গুলি চালানো হয়, রোহিঙ্গা নারীদের ধর্ষণ করা হয় এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়। এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, ওই অভিযানের ফলে প্রায় ৭৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যান। এদের অনেকের সঙ্গে কথা বলার পর জাতিসংঘের তরফ থেকে সেখানে মানবতাবিরোধী অপরাধের আশঙ্কা করা হয়। বৃহস্পতিবারের হত্যাকাণ্ডের পর হত্যাকারীদের ধরতে অভিযান শুর হয়েছে মিয়ানমারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

মিয়ানমারে জঙ্গিদের হামলায় ৬ বৌদ্ধ নিহত

আপডেট সময় ০৫:১৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭