ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণহত্যা দিবসে ইসলামী ব্যাংকে আলোচনা ও দোয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় শহীদদের স্মরণ এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ২৫ মার্চ ২০১৮ রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মো. জিল্লুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক সামীম মোহাম্মদ আফজাল, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ, মো. জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ ও ডা. তানভীর আহমেদ এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরাস্তু খান প্রধান অতিথির ভাষণে বলেন, স্বাধীন বাংলাদেশ বাঙালিদের জন্য হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যা বিশ্বের জঘন্যতম গণহত্যাগুলোর অন্যতম। ২৫ মার্চে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকান্ডে শহীদ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মাহুতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে বাংলাদেশ পেয়েছি তা গড়ে তোলার দায়িত্ব এ দেশের সকল মানুষের। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ইসলামী ব্যাংক এ উন্নয়নের সহযোগী ভূমিকা পালন করছে।

প্রফেসর ড. মীজানুর রহমান বঙ্গবন্ধুর ভাষণকে কালজয়ী উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বাঙালি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন মানচিত্র উপহার দিয়েছেন। তিনি বর্তমান প্রজন্মকে অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

মো. মাহবুব উল আলম সভাপতির ভাষণে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। এ অর্জন আত্মমর্যাদার, অহংকারের ও গৌরবের। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে ইসলামী ব্যাংক জাতীয় উন্নয়নে সহযোগী হিসেবে কাজ করছে। এ জন্য তিনি কর্মকর্তা কর্মচারীদের আরও নিবিড়ভাবে দেশ গড়ার কাজে অংশ নেয়ার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গণহত্যা দিবসে ইসলামী ব্যাংকে আলোচনা ও দোয়া

আপডেট সময় ১১:৪৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮