ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নভোএয়ারে ২,৯৯৯ টাকায় রাজশাহীতে

আকাশ নিউজ ডেস্ক:

এবার রাজশাহী রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ১ এপ্রিল থেকে প্রতিদিন রাজশাহী রুটে যাত্রী পরিবহন শুরু করবে নভোএয়ার।

ফ্লাইটটি ঢাকা থেকে সকাল সাড়ে ১০টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাজশাহী থেকে সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

রাজশাহী রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) নির্ধারণ করা হয়েছে ২,৯৯৯ টাকা। এছাড়া গ্রীষ্মকালীন শিডিউলে চট্টগ্রাম, কক্সবাজার ও সৈয়দপুর রুটে একটি করে ফ্লাইট যুক্ত হচ্ছে।

নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রী চাহিদার কারণে নভোএয়ার গ্রীষ্মকালীন শিডিউলে ১ এপ্রিল থেকে প্রতিদিন চট্টগ্রাম রুটে ছয়টি, কক্সবাজার রুটে চারটি ও সৈয়দপুর রুটে চারটি করে ফ্লাইট পরিচালনা করবে।

এসব রুট ছাড়াও নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে সিলেট রুটে একটি, যশোরে তিনটি এবং কলকাতায় একটি করে ফ্লাইট পরিচালনা করছে।

বিস্তারিত তথ্যের জন্য ১৩৬০৩ অথবা flynovoair.com ওয়েবসাইট ভিজিট করার জন্য বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

নভোএয়ারে ২,৯৯৯ টাকায় রাজশাহীতে

আপডেট সময় ০১:৩৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮